Please use this identifier to cite or link to this item: https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7931
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorভট্টাচার্য্য, কৌশিক-
dc.contributor.authorমুখার্জী, আত্রেয়ী-
dc.date.accessioned2026-06-11T11:06:34Z-
dc.date.available2026-06-11T11:06:34Z-
dc.date.issued2026-03-16-
dc.identifier.issn0975-8461-
dc.identifier.urihttps://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7931-
dc.descriptionpp : 313-329en_US
dc.description.abstractসহমর্মিতা হল সেই ক্ষমতা যার সাহায্যে আমরা অপরের দৃষ্টিভঙ্গি থেকে তাদের অনুভূতিকে জানতে পারি।সহমর্মিতার সাহায্যে আমরা অপর ব্যক্তিদের সাথে পারস্পরিক বোঝাপড়া তৈরি করতে পারি, যা যেকোনো রকম সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত জরুরী।এই প্রবন্ধে আমরা দেখার চেষ্টা করব যে সহমর্মিতাকে একটি নৈতিক গুণ হিসাবে বিবেচনা করা যায় কিনা। সাধারণত বলা হয় যে সহমর্মিতা নৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি গুণ, অপরের প্রতি সহমর্মী না হতে পারা একটি নৈতিক ব্যর্থতা। তবে কিছু মনোদার্শনিক মনে করেন সহমর্মিতা একটি নৈতিক গুণ নয়। অন্যদের প্রতি সহমর্মী না হয়েও নৈতিক নিয়মগুলি মেনে চলা যেতে পারে। নৈতিকভাবে বিচার করার ক্ষমতা মানুষের প্রেরণামূলক শক্তির দ্বারা অর্জিত হয়ে থাকে। সহমির্মিতার ক্ষেত্রে প্রেরণামূলক শক্তির অভাব এবং পক্ষপাতের সম্ভাবনা থাকে। আবার অপরপক্ষে কিছু মনোদার্শনিক সহমর্মিতাকে একটি নৈতিক গুণ হিসাবেই বিবেচনা করেন। তাদের মতে সহমর্মিতা পক্ষপাতদুষ্ট হলেও এর নৈতিক তাৎপর্য নিয়ে সন্দেহ করা অমূলক। সহমর্মিতার পক্ষপাত কাটিয়ে ওঠার উপায় রয়েছে। সহমর্মিতা এমন একপ্রকার গুণ, যা অন্যের প্রতি আমাদের কীভাবে আচরণ করা উচিত তার একটি নৈতিক আদর্শ নির্দেশনা প্রদান করে। আমাদের চারপাশে থাকা বৃহত্তর জনগোষ্ঠীর বা একজন ব্যক্তির প্রতিও যত্নবান হতে সাহায্য করে। যদিও কেবলমাত্র সহমর্মিতা থাকলেই যে আমরা ভাল মানুষ হয়ে উঠব এমন নয়, তবে আমাদের নৈতিক জীবনের মূল উপাদান হিসাবে সহমর্মিতাকে গ্রহণ করা যেতে পারে। সহমর্মিতার ধারণাকে স্বয়ংক্রিয় এবং অনৈচ্ছিক হিসাবে বর্ণনা করা হয়।তাই অনেকেই সহমর্মিতাকে গুণ বলেও স্বীকার করতে চান না। সহমর্মিতার সীমাবদ্ধতা থাকলেও নৈতিকতার জন্য সহমর্মিতা অপ্রয়োজনীয় এমন কথা বলা সঙ্গত নয়। নৈতিক বিচারের ক্ষেত্রে সহমর্মিতা একটি জ্ঞানতাত্ত্বিক ভূমিকা রাখে। সহমর্মিতা নৈতিক অনুপ্রেরণার উদ্রেক ঘটাতে পারে। নৈতিক বিচারের জন্য অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারা অত্যন্ত প্রয়োজন আর এই কাজটি সহমর্মিতা খুব ভালভাবে করতে পারে।en_US
dc.language.isootheren_US
dc.publisherThe Registrar, Vidyasagar University on behalf of Vidyasagar University Publication Division, Midnapore 721102, West Bengal, Indiaen_US
dc.relation.ispartofseriesVolume 28;26-
dc.subjectঅপর-মনen_US
dc.subjectসহমর্মিতাen_US
dc.subjectসহানুভূতিen_US
dc.subjectকরুণাen_US
dc.subjectনৈতিক গুণen_US
dc.subjectদৃষ্টিভঙ্গি গ্রহনen_US
dc.titleসহমর্মিতার নৈতিক অবস্থান: একটি দার্শনিক বিশ্লেষণen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Philosophy and the Life-world Vol 28 [2025-2026]



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.