Please use this identifier to cite or link to this item: https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7783
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorআক্তার, সুরাইয়া-
dc.date.accessioned2026-02-23T12:10:30Z-
dc.date.available2026-02-23T12:10:30Z-
dc.date.issued2025-03-25-
dc.identifier.issn2321-0834-
dc.identifier.urihttps://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7783-
dc.descriptionPP : 169-183en_US
dc.description.abstractবাংলা তথা ভারত উপমহাদেশে নারীদের আঁধার থেকে বাইরের আলোর জগতের সাথে পরিচয়, সুগৃহিনী হিসেবে গড়ে উঠা, প্রকৃত ধর্ম ও আলোর সন্ধান, মুক্ত আলোয় নিশ্বাস-প্রশ্বাস গ্রহণ এবং সুশৃঙ্খল সুন্দর জীবন যাপনের জন্য নারী শিক্ষা নামক অধিকারের বিষয়টিকে সামনে অগ্রসর করার ক্ষেত্রে এক অনন্য উজ্জ্বল নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)। উনিশ শতকের শেষার্ধে জন্ম নেওয়া এই মহিয়সী, সমাজের নারীর প্রতি নানা অনাচার আর বদ্ধমূল অন্তরীণ নীতির বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর বিদ্যাসাগরের ন্যায় তাঁর লেখনীকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। ব্যক্তিগত চিঠিপত্রেও তাঁর ভাবাবেগ লক্ষণীয়। হতাশা, বিতৃষ্ণা আর ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ করা যায় এসব লেখনীতে। এসবের মাধ্যমে অবশেষে নারী শিক্ষার যাত্রাকে অগ্রভাগে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এই অগ্রযাত্রার আড়ালে রয়েছে নানা চড়াই-উৎড়াই আর বন্ধুর পথের ইতিহাস। নারী শিক্ষার লক্ষ্যে তিনি পারিবারিক, সামাজিক, আর্থিক, শারীরিক সকল ক্ষেত্রেই প্রতিবন্ধকতার সম্মুক্ষীন হন কিন্তু কাটিয়ে উঠেছেন অবিচলিতভাবে। তাঁর নারী সংগ্রাম আন্দোলনের নানা প্রতিবন্ধকতার নিগুড় তথ্য পাওয়া যায় স্বলিখিত কিছু পত্র থেকে। এসব পত্রে নিজস্ব অনুভূতি প্রকাশ পেয়েছে। এগুলো পাঠের মাধ্যমে তার অদম্য আগ্রহ, প্রচেষ্টা, শারীরিক অসুস্থতা সত্ত্বেও একাগ্রতা সম্পর্কে ধারণা পাওয়া যায় যা কিনা ইতিহাসত্ত্বের History of Great individuals বা মহান ব্যক্তিত্ত্বের তত্ত্বের আলোকে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তথ্য সরবরাহ করে। History of Great individuals বা মহান ব্যক্তিত্ত্বের ইতিহাস অধ্যয়ণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগত উদ্যেগে প্রেরণা হিসেবে কাজ করে। যুগে যুগে নারীরা নানা প্রতিবন্ধকতা কাটিয়ে আত্মপ্রতিষ্ঠা আর স্বাধীনতার পিছনে ছুটে চললেও স্বাধীনতার পরিবর্তে মূলত অতি আধুনিক যুগের নারীরা অতি আধুনিকভাবে বঞ্চিত ও নির্যাতিত হচ্ছেন। তাই নারীদের এহেন পরিস্থিতিতে সমাজের সর্বসংখ্যক লোকের এগিয়ে আসার ক্ষেত্রে নারী শিক্ষার অগ্রগতিতে বেগম রোকেয়া কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন, তিনি কী কী প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন; সেটি যখন তার নিজস্ব অনুভূতি থেকে জানা যাবে তখন সকলকে বর্তমান অবস্থা লাঘবে আরো অধিক পরিমাণে উৎসাহিত করবে। তাই নারীর অধিকার প্রতিষ্ঠায় আসন্ন প্রতিবন্ধকতা ও তাঁর নানা ত্যাগের ইতিহাসের দিকটিকেই সামনে তুলে ধরাই আলোচ্য প্রবন্ধের মূল উদ্দেশ্য।en_US
dc.language.isootheren_US
dc.publisherThe Registrar, Vidyasagar University on behalf of Vidyasagar University Publication Division, Midnapore 721102, West Bengal, Indiaen_US
dc.relation.ispartofseriesVol XI;14-
dc.subjectবেগম রোকেয়াen_US
dc.subjectনারীশিক্ষাen_US
dc.subjectচিঠিপত্রen_US
dc.subjectপ্রতিবন্ধকতাen_US
dc.subjectপ্রেরণাen_US
dc.titleপত্রে উদ্ভাসিত রোকেয়ার নারী সংগ্রাম: প্রতিবন্ধকতা ও নানা প্রসঙ্গ (রোকেয়া সাখাওয়াত হোসেনের চিঠিপত্রের আলোকে একটি পর্যালোচনা)en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Vidyasagar University Journal of History Vol XI (2022-2023)

Files in This Item:
File Description SizeFormat 
14_SURAIYA AKHTAR (1) (1) (1).docxPP : 169-18366.31 kBMicrosoft Word XMLView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.