Please use this identifier to cite or link to this item:
https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7779| Title: | পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের আদিবাসী সমাজে প্রচলিত চিকিৎসাব্যবস্থা ও স্বাস্থ্যসঙ্কট (১৯৪৭-২০০০) |
| Authors: | ঘোষ, অশ্রুকণা |
| Keywords: | জঙ্গলমহল আদিবাসী প্রচলিত চিকিৎসাব্যবস্থা ডাইনি মন্ত্র-তন্ত্র |
| Issue Date: | 25-Mar-2025 |
| Publisher: | The Registrar, Vidyasagar University on behalf of Vidyasagar University Publication Division, Midnapore 721102, West Bengal, India |
| Series/Report no.: | Vol XI;18 |
| Abstract: | আদিবাসী সমাজে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা ও তৎপ্রসূত স্বাস্থ্যসংকট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার একটা বিস্তীর্ণ অংশে সাঁওতাল, মুন্ডা, হো, ভূমিজ প্রভৃতি আদিবাসী জনজাতির বসবাস। তারা আধুনিক সমাজ সভ্যতার নানান সুযোগ সুবিধার আলোকে থেকেও আধুনিক চিকিৎসাব্যবস্থা থেকে এখনও অনেক দূরে। প্রাচীনকাল থেকেই আদিবাসী সমাজে রোগ সমাধানের জন্য মন্ত্র-তন্ত্র, তুক-তাক, বশীকরণ, জলপোড়া, নুনপোড়া ইত্যাদি পদ্ধতির প্রয়োগ দেখা যায়। এর কারণ মূলত নিহিত রয়েছে তাঁদের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশগত পরিস্থিতির মধ্যে। এরই সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে বিবিধ গাছ-গাছড়া, শিকড়-বাকল ইত্যাদি। তবে এই মন্ত্র-তন্ত্রের গুণাগুণ কতটা সেটা সবই অলৌকিক বিশ্বাসের বিষয় হলেও গাছের গুণাগুণ অস্বীকার করা যায় না। তবে তাদের কিছু সঠিক গাছ নির্বাচন ও ঔষধ তৈরির ব্যবস্থা বহু হতদরিদ্র মানুষের উপকার করে চলেছে। আবার অনেক গাছের শিকড়-বাকল যে সবার শরীরের পক্ষে ভালো তেমনও নয়, এতে ক্ষতিরও আশঙ্কা থাকে। আমার এই গবেষণামূলক প্রবন্ধে আদিবাসী সমাজের অলৌকিক বিশ্বাসের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে এবং ভেষজ গাছ গাছালির গুনাগুনগুলি আলোচনার মাধ্যমে তাদের সামগ্রিক চিকিৎসাব্যবস্থার পর্যালোচনার চেষ্টা করলাম। |
| Description: | PP : 218-232 |
| URI: | https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7779 |
| ISSN: | 2321-0834 |
| Appears in Collections: | Vidyasagar University Journal of History Vol XI (2022-2023) |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| 18_অশ্রুকণা ঘোষ.docx | PP : 218-232 | 72.04 kB | Microsoft Word XML | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.