Please use this identifier to cite or link to this item: https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7926
Title: শ্রীরামকৃষ্ণদর্শনে মুক্তি ও তাহার সাধন
Authors: সাহু, ডঃ সুকুমার
Keywords: নিঃশ্রেয়স
বিদ্যামায়া
অবিদ্যামায়া
ঈশ্বরানুভব
ঈশ্বরলাভ
শুদ্ধাভক্তি
সপ্তভূমি
নিত্যসিদ্ধ
জীবন্মুক্তি
সাধনপথ
ধর্মসমন্বয়
Issue Date: 16-Mar-2026
Publisher: The Registrar, Vidyasagar University on behalf of Vidyasagar University Publication Division, Midnapore 721102, West Bengal, India
Series/Report no.: Volume 28;31
Abstract: ভারতীয় পারম্পর্যে দর্শন আলোচনা মূল যে বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয় তা হল মুক্তিতত্ত্ব। সুপ্রাচীন বৈদিক কাল থেকে শুরু করে আজ, সমকালীন ভারতীয় দর্শন আলোচনার কালেও এই মুক্তিতত্ত্বের আলোচনা সমানভাবে প্রাসঙ্গিক।শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হলেন তিনি, যিনি তথাকথিত খণ্ডন-মণ্ডনাত্মক দার্শনিক বাদ-বিচারে প্রবৃত্ত না হয়ে যুগোপযোগী দার্শনিক ভঙ্গীতে তাপদগ্ধ জীবের মুক্তির পথ নির্দেশ করেছেন তাঁর কথামৃতে। বর্তমান নিবন্ধটি ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’অবলম্বনে মুক্তিতত্ত্ব অনুধাবনের একটি বিশেষ প্রয়াস। লোকপ্রিয় এই কথামৃত যে কেবল ধর্মের আলোচনা মাত্র নয় তাতে মুক্তিতত্ত্বের ন্যায় ধ্রুপদী ভারতীয় দর্শনের মূল তত্ত্বগুলিও যেসমানভাবে উপ্ত রয়েছে তার একটি বিশ্লেষণাত্মক অধ্যয়ন হল এই প্রবন্ধ। শ্রীরামকৃষ্ণের বাণীও জীবন-দর্শনের আলোকে মূলতঃ ‘মুক্তি’ ধারণাটির বিশ্লেষণসহ বন্ধন, বন্ধনের কারণ, জীবন্মুক্তি প্রভৃতি ধারণার ব্যাখ্যাপূর্বক মুক্তিলাভের সাধনপথ চিহ্নিতকরণ এবং উক্ত প্রসঙ্গে আধুনিককালে মানবমনের সংকীর্ণতা উত্তরণের উপায়রূপে শ্রীরামকৃষ্ণের ধর্মসমন্বয়ের আদর্শ ইত্যাদি হল বর্তমান নিবন্ধের প্রতিপাদ্য।বর্তমান নিবন্ধের মূল উদ্দেশ্য যে প্রশ্নগুলির প্রতি দৃষ্টিপাত করা সেগুলি হল প্রথমতঃ মুক্তি বিষয়ে শ্রীরামকৃষ্ণের উপদেশাবলির দার্শনিক ভিত্তিটি কী? দ্বিতীয়তঃ শ্রীরামকৃষ্ণদর্শনোক্ত ‘মুক্তি’র ধারণাটির উপর ভিত্তি করে ধ্রুপদী ভারতীয় দর্শনের মুক্তিতত্ত্ব সম্বন্ধিত দার্শনিক সমস্যাগুলির উপর আলোকপাত করা সম্ভবকিনা? তৃতীয়তঃ শ্রীরামকৃষ্ণদর্শনোক্ত ‘মুক্তি’র ধারণাটির সমসাময়িক প্রাসঙ্গিকতা কী?ইত্যাদি। সমগ্র প্রবন্ধটিতে উপরিউক্ত বিষয়গুলির বিস্তৃত পর্যালোচনার পর এবিষয়ে খুব স্পষ্ট ধারণা জন্মায় যে, অদ্বৈতবাদের উপর ভিত্তি করে শ্রীরামকৃষ্ণ মুক্তি বিষয়ে তাঁর উপদেশ দিয়েছেন এবং তাঁর এই উপদেশাবলির মধ্যে প্রচ্ছন্ন ভাবে ধ্রুপদী ভারতীয় দর্শনোক্ত মুক্তিতত্ত্ব বিষয়ক দার্শনিক সমস্যাগুলি ও তাদের উত্তর নিহিত আছে। সর্বোপরি, শ্রীরামকৃষ্ণ নির্দেশিত মুক্তির সাধনপথের ধারণাটি আসলে ধর্মসমন্বয়ের একটি সুদৃঢ় ভিত্তি যা সমসাময়িক কালে মানবতাবাদের পথ প্রশস্ত করে।
Description: pp : 395-412
URI: https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7926
ISSN: 0975-8461
Appears in Collections:Philosophy and the Life-world Vol 28 [2025-2026]

Files in This Item:
File Description SizeFormat 
31_Sukumar Sahoo.docxpp : 395-41258.12 kBMicrosoft Word XMLView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.